‘ঠিকাদারি প্রতিষ্ঠান যেন মানহীন কাজ করে বিল নেওয়ার সুযোগ না পায়’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান যেন মানহীন কাজ করে বিল নেওয়ার সুযোগ

2026-04-20T19:44:56+00:00
2026-04-20T19:44:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘ঠিকাদারি প্রতিষ্ঠান যেন মানহীন কাজ করে বিল নেওয়ার সুযোগ না পায়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান যেন মানহীন কাজ করে বিল নেওয়ার সুযোগ না  পায়, এ জন্য সঠিকভাবে তদারকি করতে হবে। তিনি বলেন, একটি বাসযোগ্য শহর উপহার দেওয়াই ডিএনসিসির প্রথম অঙ্গীকার। জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে। সব কাজ টেন্ডারে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মিরপুরের টোলারবাগ খাল (মিরপুর মাজার রোড হতে গাবতলি মেইন রোড পর্যন্ত) খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

একই সঙ্গে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন এবং কাজের অগ্রগতি, মান ও যথা সময়ে কাজ শেষ  করার ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসক বলেন, সব নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএনসিসি কাজ করছে এবং এই কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।
আরও পড়ুন

এ সময় তিনি জানান কাজের মান নিশ্চিত করতে তিনি নিজেই নিয়মিত সাইট পরিদর্শন করেন এবং সন্তোষজনক অগ্রগতি দেখেই বিল অনুমোদন করেন। মশার উপদ্রব নিয়ন্ত্রণে খাল পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, ময়লা ও বদ্ধ পানিতে মশার প্রজনন হয়। তিনি খালে ময়লা না ফেলতে নাগরিকদের অনুরোধ করেন।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনার আগাম প্রস্তুতি নেওয়ার কথাও জানান প্রশাসক। তিনি বলেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে ঢাকা শহর পরিচ্ছন্ন করা হবে এবং টানা ৭২ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঞ্চল ৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীন। এসময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএডি/


  বিষয়:   ঠিকাদার  প্রতিষ্ঠান  মানহীন  কাজ  বিল  সুযোগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: