মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সোমবার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক

2026-04-20T20:20:08+00:00
2026-04-20T20:20:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:২০ পিএম 
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সোমবার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং সচিব মো. আশরাফুল ইসলাম। পরিদর্শনকালে মন্ত্রীসহ উপস্থিত প্রতিনিধিদলকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডা সারওয়ার আলী, ত্রপা মজুমদার।

এ সময় জাদুঘরে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।
আরও পড়ুন

জাদুঘর পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান উপস্থাপনা ও সংগ্রহ জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও তথ্য বিস্তৃতভাবে সংযোজনের মাধ্যমে জাদুঘরকে আরো সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ করে তোলার সুযোগ রয়েছে।

তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি আরো উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করতে চায়।

এএডি/


  বিষয়:   মুক্তিযুদ্ধ  জাদুঘর  পরিদর্শন  মুক্তিযোদ্ধা  মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: