নিউজিল্যান্ডকে হারিয়ে যা বললেন নাহিদ রানা

সময়ের আলো ডেস্ক

খেলা

সিরিজ বাঁচানোর কঠিন সমীকরণে নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠলেন বাংলাদেশের নতুন গতির রাজা নাহিদ রানা। কিউই ব্যাটারদের নাভিশ্বাস তুলে একাই ধসিয়ে

2026-04-20T21:05:10+00:00
2026-04-20T21:05:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
নিউজিল্যান্ডকে হারিয়ে যা বললেন নাহিদ রানা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পিএম 
বাংলাদেশ ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। ছবি : সংগৃহীত
সিরিজ বাঁচানোর কঠিন সমীকরণে নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠলেন বাংলাদেশের নতুন গতির রাজা নাহিদ রানা। কিউই ব্যাটারদের নাভিশ্বাস তুলে একাই ধসিয়ে দিলেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। তার ৩২ রানে ৫ উইকেটের আগুনে স্পেলে ভর করে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।

আগের ম্যাচে লাইন-লেংথ নিয়ে কিছুটা সমস্যায় থাকলেও আজ যেন ভিন্ন এক নাহিদকে দেখল ক্রিকেট বিশ্ব। ম্যাচ শেষে নিজের অবিশ্বাস্য পারফরম্যান্স নিয়ে এই গতিতারকা বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনুভূতি দারুণ। আগের ম্যাচে পরিকল্পনা ঠিকঠাক কার্যকর হয়নি, ভালো জায়গায় বল ফেলতে পারিনি। আজ স্রেফ নিজের এক্সিকিউশন নিয়ে কাজ করেছি। যা চলে গেছে তা নিয়ে না ভেবে ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি।’
আরও পড়ুন

টাইগার বোলারদের দাপটে কিউইরা খেই হারিয়ে ফেললে জয়ের পথ সহজ হয়ে যায় ব্যাটারদের জন্য। ম্যাচ জয়ের পর সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে পেস আক্রমণের ওপর তার আস্থা ছিল স্পষ্ট। মিরাজ বলেন, ‘ছেলেরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছে। নিউজিল্যান্ডের কন্ডিশনে বল করা চ্যালেঞ্জিং, কিন্তু নাহিদ রানা আজ অনবদ্য ছিল। তাকে যোগ্য সঙ্গ দিয়েছে শরীফুল ও তাসকিন।’

এএডি/


  বিষয়:   নিউজিল্যান্ড  নাহিদ রানা  ক্রিকেট  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: