নতুন মানচিত্র প্রকাশ, দক্ষিণ লেবাননের ডজনখানেক গ্রাম এখন ইসরায়েলের দখলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমবারের মতো দক্ষিণ লেবাননে তাদের নতুন অবস্থান বা

2026-04-20T23:37:17+00:00
2026-04-20T23:37:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নতুন মানচিত্র প্রকাশ, দক্ষিণ লেবাননের ডজনখানেক গ্রাম এখন ইসরায়েলের দখলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ১১:৩৭ পিএম
ইসরায়েলি সামরিক বাহিনী। সংগৃহীত ছবি
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমবারের মতো দক্ষিণ লেবাননে তাদের নতুন অবস্থান বা ‘ডিপ্লয়মেন্ট লাইন’-এর একটি মানচিত্র প্রকাশ করেছে। এই মানচিত্র অনুযায়ী, লেবানন সীমান্তের ৫ থেকে ১০ কিলোমিটার গভীর পর্যন্ত ডজনখানেক গ্রাম এখন সরাসরি ইজরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে চলে গেছে। 

ইসরায়েল জানিয়েছে, উত্তর ইজরায়েলের শহরগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে রক্ষা করতে তারা দক্ষিণ লেবাননে একটি ‘বাফার জোন’ বা নিরাপদ অঞ্চল তৈরি করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, নৌবাহিনীর পাশাপাশি পাঁচটি ডিভিশন বর্তমানে ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে কাজ করছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট করে বলেছেন, সীমান্তের যেসব বাড়ি হিজবুল্লাহ ব্যবহার করেছে, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, আমাদের সেনাদের জন্য হুমকিস্বরূপ যেকোনো স্থাপনা এবং বিস্ফোরক থাকার সন্দেহে যেকোনো রাস্তা অবিলম্বে ধ্বংস করা হবে। 


ইসরায়েলি এই মানচিত্র প্রকাশের পর বাস্তুচ্যুত লেবাননি নাগরিকদের নিজ বাড়িতে ফেরার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী অনেক এলাকায় সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। 

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ১৭৭টি শিশুসহ ২,১০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১২ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও, ইসরায়েলি সেনাদের লেবাননের অভ্যন্তরে অবস্থান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, চুক্তির শর্ত থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাদের এই অবস্থান বজায় রাখা কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে সংশয় তৈরি করছে।

উল্লেখ্য, সিরিয়া এবং গাজার পর এবার লেবানন সীমান্তেও একই ধরনের বাফার জোন তৈরি করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে ইসরায়েল। হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মানচিত্র নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 


/ইউএমএইচ



  বিষয়:   ইসরায়েল  লেবানন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: