কারাগারে এসএসসি পরীক্ষা দিল হত্যা মামলার আসামি

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীতে কারাগারে বসে চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে হত্যা মামলার আসামি মাহবুব এলাহি রাজিন (১৬)

2026-04-21T13:07:15+00:00
2026-04-21T13:07:15+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
কারাগারে এসএসসি পরীক্ষা দিল হত্যা মামলার আসামি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:০৭ পিএম 
নোয়াখালীতে কারাগার। ছবি : সময়ের আলো
নোয়াখালীতে কারাগারে বসে চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে হত্যা মামলার আসামি মাহবুব এলাহি রাজিন (১৬) নামে এক শিক্ষার্থী।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয় তার এসএসসি পরীক্ষা।

রাজিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং একটি হত্যা মামলার আসামি হিসেবে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে থাকত।

কারাগার সূত্রে জানা যায়, রাজিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। চলতি এসএসসি পরীক্ষার্থী হওয়ায় নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন করেন। আদালত বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করেন। আদালতের বিশেষ অনুমতি সাপেক্ষে কারাগারের ভেতরেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তিনি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার নির্ধারিত কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল। আইনি প্রক্রিয়ার কারণে কারাগারের ভেতরেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে। যা নোয়াখালী  জিলা স্কুল কেন্দ্রের অধীনে পরিচালিত হচ্ছে।


নোয়াখালী কারাগারের জেল সুপার আবদুল বারেক বলেন, গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে থাকে হত্যা মামলার আসামি রাজিন। শুধু মাত্র পরীক্ষা দেওয়ার জন্য তাকে এখানে আনা হয়েছে। বাকি পরীক্ষাগুলোও একই প্রক্রিয়ায় কারাগারের নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কারাগার  এসএসসি পরীক্ষা  হত্যা মামলা  আসামি  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: