সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট বিভাগে হামের প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ

2026-04-21T13:21:39+00:00
2026-04-21T13:21:39+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:২১ পিএম 
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতাল। ছবি : সময়ের আলো
সিলেট বিভাগে হামের প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় নিহত শিশুর নাম সাজ্জু (২)। সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মিজানুর রহমানের সন্তান। শিশুটি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল।


প্রতিবেদনে দেখা যায়, সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৫ জন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৮ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং ৩ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া বা 'ল্যাব কনফার্ম' হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪৬ জনে। এর মধ্যে মৌলভীবাজারে ১৪ জন, সুনামগঞ্জে ১৪ জন, সিলেটে ১০ জন এবং হবিগঞ্জে ৮ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) শনাক্ত হয়েছেন। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব কনফার্ম কেস পাওয়া যায়নি। সন্দেহভাজন রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা এবং টিকাদানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে সিলেটে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   সিলেট  হামে  শিশুর মৃত্যু  হাসপাতাল  চিকিৎসাধীন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: