পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার

2026-04-21T14:42:05+00:00
2026-04-21T14:42:05+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:৪২ পিএম 
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে। তিনি পেশায় একজন ফেরিওয়ালা।

Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদ গত শনিবার (১৮ এপ্রিল) কাজ শেষে বাড়িতে ফেরেন। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাত ১২টার দিকে ছোট ভাই জহুরুল তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই জহুরুল ও তার পরিবার পলাতক রয়েছে।


হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, রাশেদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পারিবারিক কলহ  ছোট ভাই  বড় ভাই  খুন  কুষ্টিয়া  কুমারখালী উপজেলা  খুলনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: