সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবার পরিচয়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছিল, তখন জোটভিত্তিক মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে

2026-04-21T15:07:53+00:00
2026-04-21T15:07:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবার পরিচয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:০৭ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছিল, তখন জোটভিত্তিক মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সামনে এলেন এক নতুন মুখ- ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। তাকে প্রার্থী করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, যা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরিক।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে ঘোষিত ১৩ জনের তালিকায় মাহবুবা হাকিমের নাম অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে- কে এই নতুন প্রার্থী, কী তার পটভূমি?

তথ্য অনুযায়ী, মাহবুবা হাকিম মূলত একজন বস্ত্র প্রকৌশলী। ১৯৮৪ সালে ঢাকার সাভারে জন্ম নেওয়া এই প্রার্থী শিক্ষাজীবন থেকেই মেধাবী হিসেবে পরিচিত ছিলেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন।
আরও পড়ুন

পেশাগত জীবনে তিনি দেশের টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন, যেখানে কোয়ালিটি কন্ট্রোল ও ল্যাব ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জন করেন। তবে শুধু কর্পোরেট জগতেই সীমাবদ্ধ নন- শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে তিনি একটি হিফজখানা ও মক্তব পরিচালনার পাশাপাশি শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত আছেন।

রাজনীতির বাইরে তার আরেকটি পরিচয় হলো- সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ। শিক্ষাজীবনে আবৃত্তি, বিতর্ক ও বক্তৃতায় অংশ নিয়ে তিনি পরিচিতি পেয়েছিলেন সহপাঠীদের মধ্যে।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী ডা. আউলাদ হোসাইন একজন চিকিৎসক ও শিক্ষক, যিনি মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানিয়েছে, পেশাগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে মাহবুবা হাকিমকে সংরক্ষিত নারী আসনের জন্য উপযুক্ত মনে করা হয়েছে। নতুন এই প্রার্থীর অংশগ্রহণে জোট রাজনীতিতে ভিন্নধারার প্রতিনিধিত্ব যোগ হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এএডি/

  বিষয়:   সংসদ  বাংলাদেশ  খেলাফত মজলিস  প্রার্থী  মাহবুবা  পরিচয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: