সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

ভারতীয় কারাগারে অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের (৩৫) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।মঙ্গলবার (২১ এপ্রিল)

2026-04-21T16:30:23+00:00
2026-04-21T16:55:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ২১.০৪.২০২৬ ৪:৫৫ পিএম
নাকুগাঁও স্থলবন্দর সীমান্তে যুবকের মরদেহ গ্রহণ। ছবি : সময়ের আলো
ভারতীয় কারাগারে অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের (৩৫) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। 

শিপন বরগুনা সদরের সবেজ হাওলাদারের ছেলে।



পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শিপন প্রায় ১৯ মাস আগে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তাকে আটক করে সেখানকার পুলিশে সোপর্দ করে। পরে ভারতীয় আদালত অনুপ্রবেশের দায়ে শিপনকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। 

আগামী ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিপন অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে দুপুর একটার দিকে শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বিএসএফ এর পক্ষে ঢালু কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বিজিবি’র পক্ষে হাতিপাগার সবেদার ফুল মিয়া সরকার, নালিতাবাড়ী থানা পুলিশের ওসি আশরাফুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   সীমান্ত  বাংলাদেশী  যুবক  মরদেহ  হস্তান্তর  শেরপুর  নালিতাবাড়ী উপজেলা  নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: