সিরাজগঞ্জে ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে মজুত করা এক হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ড

2026-04-21T17:06:50+00:00
2026-04-21T17:06:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:০৬ পিএম 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিজের জব্দ। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে মজুত করা এক হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর বাজারে অভিযান চালিয়ে এ ডিজেল জব্দসহ ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়।


বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, গোপন খবর পেয়ে শেরনগর বাজারের ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে অভিযান চালানো হয়।

পরে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউল ইসলামকে তিন দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি আরও বলেন, জব্দ করা ডিজেল এক ডিলারের কাছে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিরাজগঞ্জ  ডিজেল জব্দ  বেলকুচি  কারাদণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: