হাটহাজারী মাদ্রাসায় এনসিপির মুখপাত্র সজীব ভুঁইয়া

হাটহাজারী প্রতিনিধি

সারাদেশ

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এবং সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর (রহ.) কবর জিয়ারত করেছেন

2026-04-21T19:43:32+00:00
2026-04-21T19:43:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাটহাজারী মাদ্রাসায় এনসিপির মুখপাত্র সজীব ভুঁইয়া
হাটহাজারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৪৩ পিএম 
হাটহাজারী মাদ্রাসায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : সময়ের আলো
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এবং সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর (রহ.) কবর জিয়ারত করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

এর আগে তিনি সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে দারুল উলুম মইনুল ইসলাম প্রকাশ হাটহাজারী মাদ্রাসায় এসে পৌঁছান। 

কবর জেয়ারত শেষে তিনি মাদ্রাসার দায়িত্বশীলদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং দোয়া চান।

পরে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনাদের মিছিল আমরা দেখেছি, আপনারা সেই ক্রান্তিকালে সাহস নিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। আপনাদের সেই সময়োপযোগী সিদ্ধান্ত এবং রাজপথে উপস্থিতির কারণে আজকে আমরা বেঁচে আছি এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি। আপনারা হাসিনার মতো শক্তিশালী স্বৈর শাসককে এ দেশ থেকে বিতারিত করতে আমাদেরকে সহযোগীতা করেছেন। আপনাদের আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিতে দ্বিতীয়বার ভাবেনি।

তিনি আরও বলেন, এছাড়াও বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে, ইসলামের জন্য কিভাবে রাজপথে নেমে এসেছিলেন। শাপলা চত্বরে আপনার নেতৃত্ব দিয়েছিলেন জীবন। এই জাতির পক্ষ থেকে বাংলাদেশের সব জনগণের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও জুলাই সনদ বাস্তবায়ন গণঅভ্যুত্থানের ইস্প্রিট অনুযায়ী এ দেশ পরিচালনা, আমাদের ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার, গণঅভ্যুত্থানে শহিদ শত শত হাজার হাজার ভাইয়ের হত্যার বিচার বাস্তবায়নের জন্য আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ আপনারা সেই লড়াইয়ে  আমাদের সঙ্গে থাকবেন সেটা আমার বিশ্বাস। 


সাংবাদিক জানান, দলের পক্ষ থেকে আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। সেই কারণেই দোওয়ার জন্য এখানে আসা। এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করছি। দলে নতুন অনেকে যুক্ত হচ্ছেন। আমরা চেষ্টা করছি দলকে একটি সুসংগঠিত অবস্থানে নিয়ে যেতে।

এর আগে বিকেলের দিকে তিনি ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদ্রাসার মহাপরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও উপস্থিত ছিলেন। 

এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, আমাদের মুখপাত্র আসিফ মাহমুদ হাটহাজারী মাদ্রাসায় আসার আগে ফটিকছড়িস্থ বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   হাটহাজারী মাদ্রাসা  এনসিপি  মুখপাত্র  আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: