ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

টানা কয়েকদিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। তবে এ তাপপ্রবাহ থেকে এবার মুক্তির বার্তা দিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আগামী

2026-04-21T19:46:35+00:00
2026-04-21T19:46:35+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম 
টানা কয়েকদিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। ছবি: সংগৃহীত
টানা কয়েকদিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। তবে এ তাপপ্রবাহ থেকে এবার মুক্তির বার্তা দিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আগামী ২৬ থেকে ২৭ এপ্রিল থেকে দেশজুড়ে শক্তিশালী একটি ‘বৃষ্টি বলয়’ সক্রিয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি বলয়টি ২৬ বা ২৭ এপ্রিল শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে এবং এটি ৭ বা ৮ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত বিরতিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিডব্লিউওটি এক ফেসবুক পোস্টে এসব পূর্বাভাস দিয়েছে। 

বৃষ্টি বলয়টি সিলেট বিভাগে সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারে। সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এটি অধিক সক্রিয় থাকার সম্ভাবনা আছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এই সময়ে কেবল বৃষ্টিই নয়, দেশের বেশ কিছু জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত হতে পারে, যা প্রাণহানির ঝুঁকি বাড়াতে পারে। তাই এই সময়ে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে বৃষ্টি বলয়টি সক্রিয় হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আগামী ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে মে মাসের শুরুতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বৃষ্টি  বিডব্লিউওটি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: