জমি খুঁড়তে গিয়ে মিলল মুক্তিযুদ্ধের অবিস্ফোরিত মর্টার শেল

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় পৌরসভার পশ্চিম জালাসী এলাকায় একটি পরিত্যক্ত জমি থেকে মুক্তিযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল)

2026-04-21T22:39:46+00:00
2026-04-21T22:39:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জমি খুঁড়তে গিয়ে মিলল মুক্তিযুদ্ধের অবিস্ফোরিত মর্টার শেল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৩৯ পিএম 
একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত
পঞ্চগড় পৌরসভার পশ্চিম জালাসী এলাকায় একটি পরিত্যক্ত জমি থেকে মুক্তিযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জমি খননের কাজ করার সময় শ্রমিকরা এই বস্তুটি খুঁজে পান। বর্তমানে নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম জালাসী এলাকার বাসিন্দা হোসেন আলীর পরিত্যক্ত জমিতে শ্রমিকরা সুপারি বাগান তৈরির জন্য নালা খনন করছিলেন। প্রায় এক ফুট গভীরে খনন করার সময় শ্রমিক জাহেদুল ইসলামের কোদালের আঘাতে একটি শক্ত লোহার বস্তুর শব্দ পাওয়া যায়। পরে মাটি সরিয়ে জং ধরা একটি মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

শ্রমিকরা জানান, প্রাথমিকভাবে তারা বিষয়টি বুঝতে না পেরে বস্তুটি বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করেন। এক পর্যায়ে বারুদের তীব্র গন্ধ পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে জমির মালিক হোসেন আলীকে জানালে তিনি দ্রুত পঞ্চগড় সদর থানায় সংবাদ দেন।


জমির মালিক হোসেন আলী বলেন, জমিটি দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত ছিল। সুপারি গাছ লাগানোর জন্য খনন শুরু করলে এই বস্তুটি বেরিয়ে আসে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমি দ্রুত পুলিশকে অবহিত করি।

স্থানীয় বাসিন্দাদের মতে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জালাসী এলাকায় পাকিস্তানি বাহিনী অবস্থান নিয়েছিল এবং ব্যাপক গোলাবারুদ নিক্ষেপ করেছিল। এটি সে সময়েরই কোনো অবিস্ফোরিত মর্টার শেল হতে পারে বলে তাদের ধারণা।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এটি বর্তমানে একটি নিরাপদ স্থানে ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা এলে এটি নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   জমি  মুক্তিযুদ্ধ  অবিস্ফোরিত  মর্টার শেল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: