টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে তিন পেসার, দলে দুই নতুন মুখ

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। ঘোষিত দলে নতুন-পুরাতন মিলে বড়

2026-04-21T22:13:51+00:00
2026-04-21T22:13:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে তিন পেসার, দলে দুই নতুন মুখ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:১৩ পিএম 
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। ঘোষিত দলে নতুন-পুরাতন মিলে বড় চমক দেখা গেছে। দল থেকে মুস্তাফিজ, তাসকিন ও নাহিদ রানার মতো তিন অভিজ্ঞ পেসারকে বিশ্রামে রাখা হয়েছে। এ অভিজ্ঞ পেসারদের বদলে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। এদিকে আগামী ২ মে তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রাম দেওয়ায় পেস আক্রমণে এসেছে বড় পরিবর্তন। নতুন করে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আবদুল গফ্ফার সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সাকলাইন।


২৮ বছর বয়সি সাকলাইন সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তার কার্যকর বোলিংয়ের জন্য নজরে আসেন। পাশাপাশি নিচের দিকে ব্যাট হাতে বড় শট খেলার সক্ষমতাও তাকে বাড়তি সুবিধা দেয়।

দলে আরেক নতুন মুখ রিপন মন্ডল। ডেথ ওভারে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করে নিয়েছেন তিনি। এর আগে ২০২৩ এশিয়ান গেমসে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এবারই মূল দলে বড় সুযোগ পেলেন এই তরুণ পেসার।

স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কোয়াজি নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শাইফ উদ্দিন, আবদুল গফ্ফার সাকলাইন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   টি-টোয়েন্টি  সিরিজ  বিশ্রাম  পেসার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: