জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস হেরে

2026-10-17T17:32:30+00:00
2026-10-17T17:32:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম 
জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। চোটের কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস, তার পরিবর্তে বাংলাদেশের নেতৃত্বে তাওহিদ হৃদয়। এ ছাড়া মেহেদি হাসান মিরাজও চোটের কারণে একাদশে নেই।

লিটন না থাকায় উইকেটকিপার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। 

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 


জিম্বাবুয়ে একাদশ : ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাফাদজওয়া সিগা (উইকেটকিপার), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   জিম্বাবুয়ে  বাংলাদেশ  ক্রিকেট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: