প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম
চেন্নাই সুপার কিংসের ভক্ত হিসেবে পরিচিত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে যাচ্ছেন আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারান। ছবি : সংগৃহীতচেন্নাই সুপার কিংসের ভক্ত হিসেবে পরিচিত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে যাচ্ছেন আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারান। তাদের বিয়ে নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের মধ্যে এবার সম্ভাব্য সংবর্ধনার তারিখ প্রকাশ্যে এসেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে এই বিয়ে। মুখ্যমন্ত্রী তার এক্স অ্যাকাউন্টে সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও তার স্ত্রী কাভেরী মারানের সঙ্গে সাক্ষাতের ছবি ও ভিডিও প্রকাশ করেন।
পোস্টে রেবন্ত রেড্ডি জানান, মারান দম্পতি তাদের মেয়ে কাব্যা মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।
তবে অনিরুদ্ধ, কাব্যা কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মূল বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, তা-ও নিশ্চিত নয়। বিভিন্ন প্রতিবেদনে গ্রিসে বিয়ের আয়োজনের সম্ভাবনার কথা বলা হয়েছে।
২০২৫ সালে অনিরুদ্ধ ও কাব্যার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। সে সময় অনিরুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘বিয়ে? হাহাহা! শান্ত হও বন্ধুরা... দয়া করে গুজব ছড়ানো বন্ধ কর।’
পরে চলতি বছরের জুনে অনিরুদ্ধের কাকা ও অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তার বিয়ে নিয়ে ইঙ্গিত দেন। কাব্যার প্রশংসা করে তিনি বলেন, সানরাইজার্স হায়দরাবাদের মতো বড় দল পরিচালনার সক্ষমতা তার রয়েছে।
মুখ্যমন্ত্রীর পোস্টে সংবর্ধনার আমন্ত্রণের তথ্য সামনে আসার পর অনিরুদ্ধ ও কাব্যার বিয়ে নিয়ে জল্পনা আরও বেড়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিয়ের বিস্তারিত তথ্য নিশ্চিত নয়।
সময়ের আলো/এমকে