সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং শিখুন, চার মাস প্রতিদিন পাবেন ভাতা

সময়ের আলো ডেস্ক

চাকরি

তেজগাঁও বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিনামূল্যে 'মোটর ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ' কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে

2026-04-22T12:54:01+00:00
2026-04-22T17:18:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
চাকরি
সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং শিখুন, চার মাস প্রতিদিন পাবেন ভাতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ৫:১৮ পিএম
সংগৃহীত ছবি
তেজগাঁও বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিনামূল্যে 'মোটর ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ' কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ সময় ২৬ এপ্রিল ২০২৬। 

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’-এর আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চার মাস মেয়াদী এই কোর্সে প্রথম ব্যাচে মোট ৪০০ জন প্রশিক্ষণার্থীকে বাছাই করা হবে। 

আগ্রহীদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর। প্রশিক্ষণ চলাকালীন দৈনিক উপস্থিতির ভিত্তিতে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ২৫০ টাকা হারে টিএ/ডিএ দেওয়া হবে। এছাড়া সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মাঝে সার্টিফিকেট এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।


আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আবেদন ফরম জমা দিতে হবে। ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে প্রশিক্ষণার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ৩ মে থেকে নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। 

উল্লেখ্য, যাদের ইতোমধ্যে ড্রাইভিং লাইসেন্স আছে বা পূর্বে সরকারি খরচে এ ধরণের প্রশিক্ষণ নিয়েছেন, তারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন না। প্রতিদিন দুই শিফটে মোট সাড়ে চার ঘণ্টা করে এই প্রশিক্ষণ দেওয় হবে।

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন। 

সময়ের আলো//আআ

  বিষয়:   ড্রাইভিং  ভাতা  ট্রেনিং  প্রশিক্ষণ  চাকরি 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: