২০২৫ সালেই অভিবাসন পথে প্রাণ হারিয়েছেন ৮ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরো ১ হাজার ৫০০ জন।জাতিসংঘের অভিবাসন সংস্থার

2026-04-22T17:35:10+00:00
2026-04-22T17:35:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
২০২৫ সালেই অভিবাসন পথে প্রাণ হারিয়েছেন ৮ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৩৫ পিএম 
বিদেশ যাওয়ার পথে নৌকায় অভিবাসনপ্রত্যাশীরা। সংগৃহীত ছবি
অভিবাসন পথে ২০২৫ সালে  প্রায় ৭ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরো ১ হাজার ৫০০ জন।  

জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম)-এর আশঙ্কা তারা মারা গেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে অভিবাসনের সময় ৮০ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা নথিভুক্ত করেছে বলে জানায় আইওএম। 


এসময়, আনুমানিক ৩,৪০,০০০ পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্য দিয়েছে সংস্থাটি।

আইওএম আরও জানিয়েছে, এই সংখ্যা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার সর্বনিম্ন সীমা নির্দেশ করে। 

তবুও এই পরিসংখ্যান স্পষ্টভাবে তুলে ধরে যে, অভিবাসীদের মৃত্যু বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 


/ইউএমএইচ


  বিষয়:   অভিবাসন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: