এমপি হতে পারলেন না তাবাসসুম, মনিরাকে ঘিরেও অনিশ্চয়তা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) মনোনয়ন পাওয়া মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন।

2026-04-22T17:56:43+00:00
2026-04-22T17:56:43+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রাজনীতি
এমপি হতে পারলেন না তাবাসসুম, মনিরাকে ঘিরেও অনিশ্চয়তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ পিএম 
নুসরাত তাবাসসুম ও মনিরা শারমিন। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) মনোনয়ন পাওয়া মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে ইসি একই দলের অন্য প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। 

এ ছাড়া সংসদের বিরোধীদলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। 


গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্ন দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু বিস্তারিত তথ্য—কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার তথ্য না থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে।


/ইউএমএইচ
  বিষয়:   এমপি  তাবাসসুম  মনিরা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: