‘হরমুজে গুলি চালানোর আগে জাহাজকে সতর্ক করা হয়েছিল’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে জাহাজে হামলার সর্বশেষ খবর তথ্য পাওয়া গেছে।পূর্বের তথ্যে বলা হয়েছিল, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছিল যে,

2026-04-22T18:13:58+00:00
2026-04-22T19:06:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘হরমুজে গুলি চালানোর আগে জাহাজকে সতর্ক করা হয়েছিল’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ৭:০৬ পিএম
হরমুজ প্রণালী। সংগৃহীত ছবি
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার সর্বশেষ খবর তথ্য পাওয়া গেছে। পূর্বের তথ্যে বলা হয়েছিল, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছিল যে, হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজে গুলি চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি 'গানবোট'।  

বিবিসি ভেরিফাই-এর তথ্যমতে, হামলার শিকার জাহাজটি গ্রিসের পতাকাবাহী 'এপামিনন্ডাস'।  

তবে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম 'নূর নিউজ' জাহাজটির ক্যাপ্টেনের দেওয়া বক্তব্যকে চ্যালেঞ্জ করেছে। 


জাহাজের ক্যাপ্টেন ইউকেএমটিও-র কাছে দাবি করেছিলেন যে, তাদের কোনো আগাম রেডিও সতর্কতা দেওয়া হয়নি। 

এর বিপরীতে ইরানি সংবাদমাধ্যমটি বলছে, ইরানি সশস্ত্র বাহিনীর দেওয়া সতর্কতা 'উপেক্ষা' করেছিল জাহাজটি।

ইউকেএমটিও জানিয়েছে, ওমান থেকে ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই হামলার ঘটনা ঘটে। এতে জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


/ইউএমএইচ 



  বিষয়:   হরমুজ প্রণালী  আইআরজিসি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: