‘ধুম ৪’ নাকি ‘ব্রহ্মাস্ত্র ২’, রণবীরকে যে সিনেমায় আগে দেখা যাবে

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। বর্তমানে তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘অ্যানিমেল’-এর বিশাল সাফলতার পর তার নতুন ছবি

2026-04-22T20:58:04+00:00
2026-04-22T20:58:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘ধুম ৪’ নাকি ‘ব্রহ্মাস্ত্র ২’, রণবীরকে যে সিনেমায় আগে দেখা যাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পিএম 
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। বর্তমানে তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘অ্যানিমেল’-এর বিশাল সাফলতার পর তার নতুন ছবি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বর্তমানে এই অভিনেতার হাতে দুটি বড় প্রজেক্ট রয়েছে বলে জানা গেছে। তবে পরবর্তী কাজ হিসেবে কোনটিকে তিনি বেছে নেবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

রণবীর কাপুর বর্তমানে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছে। চলতি বছর অক্টোবরের মধ্যে তার এই দুটি ছবির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল পার্ক’-এর কাজ শুরু হবে ২০২৭ সালের শেষের দিকে।

জানা গেছে, এই মাঝখানের সময়টিতেই তিনি নতুন একটি বড় প্রজেক্ট হাতে নিতে চাইছেন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, রণবীরের টেবিলে এখন দুটি বিগ বাজেটের চিত্রনাট্য রয়েছে— যশ রাজ ফিল্মসের ‘ধুম ৪’ এবং অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র ২’।


এর মধ্যে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে রণবীরের অভিনয়ের জোরালো সম্ভাবনা থাকলেও ছবিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশেষ করে প্রযোজনা সংস্থা এখনো ছবিটির জন্য একজন উপযুক্ত পরিচালক খুঁজছে, যার ফলে কাজ শুরু হতে বিলম্ব হতে পারে।

অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র ২’ আপাতত রণবীরের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে। তবে এখানেও রয়েছে একটি বড় চ্যালেঞ্জ। ‘অমৃতা’ চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোনের নাম ভাবা হলেও তার গর্ভাবস্থার কারণে নির্মাতারা এখন বিকল্প অভিনেত্রী খুঁজছেন।

এখন দেখার পালা, শেষ পর্যন্ত রণবীর কি দুর্ধর্ষ চোর হয়ে ‘ধুম’ মাতিয়ে দেবেন নাকি ‘ব্রহ্মাস্ত্র’র দুনিয়ায় ফিরবেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ধুম ৪  ব্রহ্মাস্ত্র ২  রণবীর  সিনেমা  বলিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: