পুকুরে মিলল অবিস্ফোরিত মর্টারশেল, ঘিরে রেখেছে পুলিশ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুর থেকে বোমা সাদৃশ্য একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ

2026-04-22T21:52:37+00:00
2026-04-22T21:52:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পুকুরে মিলল অবিস্ফোরিত মর্টারশেল, ঘিরে রেখেছে পুলিশ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:৫২ পিএম 
উদ্ধারকৃত মর্টারশেল। ছবি : সময়ের আলো
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুর থেকে বোমা সাদৃশ্য একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুর থেকে এটি উদ্ধার করা হয়। বর্তমানে মর্টারশেলটি পুলিশের কড়া পাহারায় রয়েছে।

জানা গেছে, বিকালে সাদা মিয়ার পুকুরে পাড়ে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায় স্থানীয় এক নারী। এ সময় পুকুরের কোণায় লোহার মতো একটি বস্তু দেখে তিনি সেটি কুড়িয়ে আনার চেষ্টা করেন। এতে মর্টারশেলটি স্থানীয়দের চোখে পড়ে। 

এসময় জং ধরা পুরনো মর্টারশেলটি নিয়ে কৌতূহল সৃষ্টি হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি হেফাজতে নেন। 

ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের জন্য মর্টারশেলটি কামালপুরে আনা হয়েছিল। কিন্তু কোন কারণে মর্টারশেলটি অবিস্ফোরিত থেকে যায়। 


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, খবর পেয়ে মর্টার শেলটি পুলিশি পাহারায় রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। 

এফআর



  বিষয়:   পুকুর  মিলল  অবিস্ফোরিত  মর্টারশেল  ঘিরে  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: