চলে গেলেন অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

মাত্র ৩০ বছর বয়সেই থেমে গেলো অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর পথচলা। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।ভারতের উত্তরপ্রদেশ বিনোদনজগতের

2026-04-22T22:10:38+00:00
2026-04-22T22:10:38+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
চলে গেলেন অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:১০ পিএম 
অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী। সংগৃহীত ছবি
মাত্র ৩০ বছর বয়সেই থেমে গেলো অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর পথচলা। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।  

ভারতের উত্তরপ্রদেশ বিনোদনজগতের পরিচিত মুখ দিব্যাঙ্কা। বুলন্দশহরে তার জন্ম। পরিবারসহ থাকতেন গাজিয়াবাদে। মঙ্গলবার রাত ৮টার দিকে দিব্যাঙ্কার মাথায় ব্যথা শুরু হয়। এক পর্যায়ে মাটিতে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন। 

বুধবার (২২ এপ্রিল) সকালে গাজিয়াবাদে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। প্রযোজক জিতু এবং শিল্পী বিকাশসহ হরিয়ানভি চলচ্চিত্রের অনেকেই এসেছিলেন তাকে শ্রদ্ধা জানাতে।


এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছিলেন, ছোটবেলা থেকে অভিনয় ও নাচের প্রতি তার গভীর আগ্রহ। নিজের বিশেষ অভিব্যক্তির জন্য ভাইরাল ভিডিও তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। 

চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও নিয়েছিলেন অভিনেত্রী দিব্যাঙ্কা। আঞ্চলিক বিনোদন অঙ্গনে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিলেন। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে নজর কাড়েন তিনি। সামাজিকমাধ্যমেও তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। 


/ইউএমএইচ
 



  বিষয়:   অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: