ফের বন্ধ আদানির একটি ইউনিট, বাড়তে পারে লোডশেডিং

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সারা দেশে চলছে তাপপ্রবাহ। এ তাপপ্রবাহের কারণে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এবার বিদ্যুতের লোডশেডিং নিয়ে দুঃসংবাদ দিল ভারতের আদানি গ্রুপ।গ্রুপটির বিদ্যুৎ

2026-04-22T22:29:22+00:00
2026-04-22T22:31:59+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
ফের বন্ধ আদানির একটি ইউনিট, বাড়তে পারে লোডশেডিং
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:২৯ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ১০:৩১ পিএম
সংগৃহীত ছবি
সারা দেশে চলছে তাপপ্রবাহ। এ তাপপ্রবাহের কারণে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এবার বিদ্যুতের লোডশেডিং নিয়ে দুঃসংবাদ দিল ভারতের আদানি গ্রুপ।

গ্রুপটির বিদ্যুৎ কম্পানির দুটি ইউনিটের একটি দীর্ঘদিন বন্ধ ছিল। সেই ইউনিটটি গত ১১ এপ্রিল চালু হয়। তবে ১১ দিনের মাথায় এসে বুধবার (২২ এপ্রিল) দুপুরে ফের একটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে করে লোডশেডিং আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।

পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশের (পিজিসিবি) এর তথ্য মতে, এদিন দুই ইউনিট থেকে সর্বোচ্চ ১৫০০ মেগাওয়াট (১৪৯৯) করে বিদ্যুৎ দিচ্ছিল আদানি। দুপুর ২টায় তা এক লাফে সাড়ে ৭০০ মেগাওয়াটে নেমে আসে।


এদিকে গরমের কারণে বিদ্যুতের চাহিদা সাড়ে ১৬ হাজার মেগাওয়াট উঠলে উৎপাদন সেই হারে বাড়ানো যাচ্ছে না। ফলে ঘণ্টাপ্রতি লোডশেডিং দুই হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত ওই বিদ্যুৎকেন্দ্রটি থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে আসে। বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় ২০২৩ সালের মার্চে।
 
উল্লেখ্য, ২০১৭ সালে আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। চুক্তি অনুসারে আদানির কেন্দ্র থেকে ২৫ বছর ধরে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   আদানি  লোডশেডিং  বিদ্যুত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: