অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান শোনাবেন রুনা লায়লা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় সুরের মূর্ছনা ছড়াতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। দেশটির সিডনি ও মেলবোর্নে পৃথক দুটি

2026-04-22T22:34:32+00:00
2026-04-22T22:34:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান শোনাবেন রুনা লায়লা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৩৪ পিএম 
কণ্ঠশিল্পী রুনা লায়লা। সংগৃহীত ছবি
প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় সুরের মূর্ছনা ছড়াতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। দেশটির সিডনি ও মেলবোর্নে পৃথক দুটি কনসার্টে তিনি গান পরিবেশন করবেন।  

কনসার্ট দুটি খুব বড় পরিসরে হচ্ছে বলে মন্তব্য করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।  রুনা লায়লা বলেন, আমি আশাবাদী, ভালো কিছু হবে। আয়োজকরা আমাকে জানিয়েছেন, এরইমধ্যে টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।  

আগামী ১ আগস্ট ‘রুনা লায়লা লাইভ ইন সিডনি’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হবে সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। এরপর তার আরেকটি কনসার্ট ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে। 


রুনা লায়লা জানান, সাতজন যন্ত্রশিল্পীকে নিয়ে আগামী ২৯ জুলাই সিডনির উদ্দেশে রওনা হবেন তিনি। দুটি কনসার্ট শেষে ১০ আগস্ট তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য সংগীতজীবন রুনা লায়লার। বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি ও ইংরেজিসহ ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও স্বীকৃতি। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়, মডেলিং এবং রিয়্যালিটি শোর বিচারকের দায়িত্বও পালন করেছেন। 


/ইউএমএইচ



  বিষয়:   অস্ট্রেলিয়া  সিডনি  মেলবোর্ন  রুনা লায়লা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: