শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি দারুসুন্নাত দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বুধবার (২২ এপ্রিল)

2026-04-22T22:41:47+00:00
2026-04-22T22:41:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক বহিষ্কার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৪১ পিএম 
(ইনসেটে) মাদরাসা শিক্ষক মো. মামুন মিয়া। ছবি : সময়ের আলো
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি দারুসুন্নাত দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদরাসাটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। এ সময় শিক্ষার্থীদের বক্তব্যে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে মাদরাসার সহকারী মৌলভী মো. মামুন মিয়াকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. ইসমাইল হোসেন জানান, কয়েকদিন আগে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে ইউএনও সরেজমিনে এসে বিষয়টি তদন্ত করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রেজুলেশনের মাধ্যমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মো. মামুন মিয়া রাড়ীকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মাদ্রাসার একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, প্রায় দুই-তিন বছর আগে ওই মাদরাসা যোগান করেন শিক্ষক মো. মামুন মিয়া। যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন তিনি। অনেক সময় শারীরিক নির্যাতনও করতেন ওই শিক্ষক। ভয়ের কারণে বিষয়টি দীর্ঘদিন প্রকাশ করতে পারেনি ভুক্তভোগীরা।


শিক্ষার্থীরা আরও জানায়, তবে একাধিকবার অন্য শিক্ষকদের কাছে অভিযোগ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানায় শিক্ষার্থীরা। 

এদিকে, এমন ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে অভিভাবকরা। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এফআর


  বিষয়:   চাঁদপুর  শিক্ষার্থী  যৌন হয়রানি  অভিযোগ  মাদরাসা  শিক্ষক  বহিষ্কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: