পুলিশের জালে ‘স্বর্ণের বিস্কুট’ প্রতারক চক্রের ৪ সদস্য

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

2026-04-22T23:24:40+00:00
2026-04-22T23:24:40+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পুলিশের জালে ‘স্বর্ণের বিস্কুট’ প্রতারক চক্রের ৪ সদস্য
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:২৪ পিএম 
নকল স্বর্ণের বিস্কুটসহ গ্রেফতার ৪ ব্যক্তি। ছবি : সময়ের আলো
জামালপুরের মেলান্দহ উপজেলায় সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন— উপজেলার মেঘারবাড়ি গ্রামের মো. দুলাল (৩৭), মো. সুজন শেখ (৪৫), মো. রাশেদ (৪০) এবং পশ্চিম শ্যামপুর এলাকার আব্দুল হালিম (৩৫)।

Advertisement
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে নকল স্বর্ণের বিস্কুট দেখিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করত এবং কৌশলে আসল স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে পালিয়ে যেত। সম্প্রতি এক নারী এই চক্রের খপ্পরে পড়ে তার স্বর্ণের কানের দুল হারান। পরবর্তীতে ওই ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চক্রটিকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া চার আনা ওজনের স্বর্ণের কানের দুল এবং প্রতারণার কাজে ব্যবহৃত সোনালী রঙের একটি নকল স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 


এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, এ ধরনের সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে অভিযান পরিচালনা করছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এফআর
  বিষয়:   জামালপুর  পুলিশ  স্বর্ণ  বিস্কুট  প্রতারক  চক্র  সদস্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: