রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

মালিকদের সমঝোতায় অবশেষে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। রাজশাহী ও নাটোর ‍জেলার মালিকদের দ্বন্দ্বে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ

2026-04-22T23:43:06+00:00
2026-04-22T23:43:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ পিএম 
রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু। ছবি : সময়ের আলো
মালিকদের সমঝোতায় অবশেষে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। রাজশাহী ও নাটোর ‍জেলার মালিকদের দ্বন্দ্বে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (২২ এপ্রিল) বিকেল থেকে ফের বাস চলাচল চালু করা হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাজশাহী-নাটোর জেলার বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বে বন্ধ করে দেওয়া হয়েছিল বাস চলাচল।

রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিকরা অভিযোগ, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ‘আদনান পরিবহন’ নামের একটি বাস নির্ধারিত নিয়ম বা চেইন না মেনে চলাচল করছে। যখন-তখন বাসটি রংপুর-রাজশাহী রুটে চলাচল করায় দুই জেলার মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এতে রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

তবে নাটোরের বাস মালিকদের দাবি, তাদের বাস রাজশাহীতে গেলে আটকে দেওয়া হচ্ছে এবং কয়েকটি বাস আটকে রাখা হয়েছে। 

এমন পরিস্থিতি বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন নাটোর-রাজশাহী বাস মালিক সমিতির নেতারা। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিরোধ নিরসনে বিস্তারিত আলোচনা হয়। পরে সবার ঐক্যমত্যের ভিত্তিতে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়।


বৈঠক শেষে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, মূলত রাজশাহী এবং নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। উদ্ভূত পরিস্থিতি নিরসনে আমরা দ্রুত প্রশাসনের সঙ্গে বৈঠকে বসি। বৈঠকে সমঝোতা হয়েছে। আশা করি, আর কোন সমস্যা হবে না।

এফআর


  বিষয়:   রাজশাহী  দূরপাল্লা  বাস  চলাচল  শুরু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: