কেন মাঝ আকাশে সংঘর্ষের মুখোমুখি দুই যুদ্ধবিমান, জানাল দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের নেপথ্যের ঘটনা সামনে এনেছে। ২০২১ সালে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের কারণ হলো পাইলটরা

2026-04-22T23:39:52+00:00
2026-04-22T23:39:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কেন মাঝ আকাশে সংঘর্ষের মুখোমুখি দুই যুদ্ধবিমান, জানাল দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:৩৯ পিএম 
২০২১ সালে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : বিবিসি
দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের নেপথ্যের ঘটনা সামনে এনেছে। ২০২১ সালে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের কারণ হলো পাইলটরা মাঝ আকাশে ছবি তুলছিলেন ও ভিডিও রেকর্ড করছিলেন বলে উল্লেখ করা হয়।  

সিওলের তদন্ত কর্মকর্তারা জানান, যুদ্ধবিমান দুইটি কেন্দ্রীয় দায়েগু শহরে একটি ফ্লাইট মিশনে ছিল। তবে সংঘর্ষ হলেও পাইলটরা আহত হননি। তবে যুদ্ধবিমানের অনেক ক্ষতি হয়েছে। যুদ্ধবিমান মেরামতে দেশটির সামরিক বাহিনীকে পাঁচ লাখ ৯৬ হাজার ডলার খরচ করতে হয়েছে। 

এই ঘটনার পর একজন পাইলট দেশটির সামরিক বাহিনীর চাকরি ছেড়ে দেন। তবে এরপরেও তাকে ৮৮ মিলিয়ন ওন জরিমানা দিতে হয়েছে। 


প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মিলিটারি ইউনিটের শেষ ফ্লাইটকে স্মরণীয় করে রাখতে ওই পাইলট ছবি তুলে রাখতে চেয়েছিলেন। মিশন থেকে ঘাঁটিতে ফেরার পথে ব্যক্তিগত স্মার্টফোন দিয়ে ছবি তুলতে শুরু করেন ওই পাইলট। তার ছবি তোলা দেখে মিশনে নেতৃত্ব দেওয়া বিমানের পাইলট তার বিমানে থাকা আরেক পাইলটকে উইংম্যান বিমানের ভিডিও রেকর্ড করতে বলেন। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভালোভাবে ছবি তোলার জন্য সেইসময় উইংম্যান পাইলট হুট করে তার বিমান ওপরের দিকে উড়ান। এতে দুই যুদ্ধবিমান খুব কাছাকাছি চলে আসে। এতে এক পর্যায়ে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। 

তবে, এ পাইলটদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা,এ বিষয়ে দেশটির কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য দেয়নি। 


/ইউএমএইচ



  বিষয়:   দক্ষিণ কোরিয়া  যুদ্ধবিমান  সংঘর্ষ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: