মধ্যপ্রাচ্যে ‘তেলের বিনিময়ে নিরাপত্তা’ নীতি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের ‘তেলের বিনিময়ে নিরাপত্তা’ নীতি পুনর্বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ অঞ্চলে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার

2026-10-20T20:31:57+00:00
2026-10-20T20:31:57+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে ‘তেলের বিনিময়ে নিরাপত্তা’ নীতি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের ‘তেলের বিনিময়ে নিরাপত্তা’ নীতি পুনর্বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ অঞ্চলে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার লক্ষ্য থেকেও সরে আসতে চায় ওয়াশিংটন। 

মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত গ্লোবাল সিকিউরিটি ফোরামে এ কথা জানান মার্কিন কূটনীতিক টম ব্যারাক। 

তিনি স্পষ্ট করেন, নীতিগত পরিবর্তন এলেও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন উপস্থিতি প্রত্যাহার করা হচ্ছে না। বরং দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে সরকার ও নেতৃত্ব পরিবর্তনের প্রচেষ্টার পর এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নতুন করে নির্ধারণ করা হবে। 

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক বলেন, মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে রাখার কৌশল থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। এখন ওয়াশিংটনের আলোচনার মূল বিষয় অঞ্চলটির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়, বরং সেখানে নিজেদের উপস্থিতি কীভাবে বজায় রাখা যায়। 


ব্যারাকের ভাষায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে যাচ্ছে না; তবে অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করার পুরোনো দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোও এখন উপলব্ধি করছে যে, তাদের সব সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কার্যকর নাও হতে পারে। ওয়াশিংটনের ওপর পুরোপুরি নির্ভর করার সীমাবদ্ধতা সম্পর্কে দেশগুলোর মধ্যে সচেতনতা বাড়ছে।

বিভিন্ন দেশে সরকার বা নেতৃত্ব পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের অতীত উদ্যোগের প্রসঙ্গ টেনে ব্যারাক বলেন, এ ধরনের হস্তক্ষেপের পর অনেক ক্ষেত্রেই ভুল সিদ্ধান্তের বিষয়টি সামনে এসেছে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   যুক্তরাষ্ট্র  মধ্যপ্রাচ্য 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: