‘সিটাডেল’ এ ফিরছেন প্রিয়াঙ্কা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আবার ফিরছেন স্পাই-থ্রিলার সিরিজে। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর অন্যতম আলোচিত স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনে আবারও

2026-04-23T01:30:28+00:00
2026-04-23T01:30:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘সিটাডেল’ এ ফিরছেন প্রিয়াঙ্কা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৩০ এএম 
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : ফেসবুক
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আবার ফিরছেন স্পাই-থ্রিলার সিরিজে। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর অন্যতম আলোচিত স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনে আবারও নাদিয়া সিং চরিত্রে দেখা যাবে তাকে। প্রথম কিস্তিতে এই সিরিজে তার দুর্ধর্ষ অ্যাকশন আর গ্ল্যামারে দর্শকদের মুগ্ধ করেছিল। 

চলতি বছরের আগামী ৬ মে থেকে সিরিজটির স্ট্রিমিং শুরু হতে চলেছে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে এই সিজনেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেনকে। মঙ্গলবার সিরিজটির দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও। অ্যাকশনে ভরপুর এই ট্রেলার প্রকাশের পাশাপাশি জানানো হয় এর মুক্তির তারিখ।
আরও পড়ুন

‘সিটাডেল’ মূলত বিশ্বসেরা এক দল এলিট গোয়েন্দাদের গল্প। ম্যান্টিকোর নামের একটি শক্তিশালী অপরাধী চক্রের হাতে ধ্বংস হয়ে যাওয়া এক গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন মেসন কেন (রিচার্ড ম্যাডেন), নাদিয়া সিং (প্রিয়াঙ্কা চোপড়া) ও বার্নার্ড অরলিক (স্ট্যানলি তুচি)। স্মৃতিলোপ পাওয়া এই গোয়েন্দাদের পুনরুত্থান ও লড়াই নিয়েই সিরিজের মূল কাহিনি।

এদিকে নতুন সিজনে দেখা যাবে, পৃথিবীকে এক ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে এই তিন গোয়েন্দা আবারও অ্যাকশনে নামছেন। নিজেদের লক্ষ্য পূরণে তারা নতুন এক দল গঠন করেন এবং বিশ্বজুড়ে শুরু হয় তাদের শ্বাসরুদ্ধকর মিশন। প্রাইম ভিডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সিজনটি আগের চেয়ে আরও বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে।

এএডি/


  বিষয়:   প্রিয়াঙ্কা  প্রিয়াঙ্কা চোপড়া  বলিউড  অভিনেত্রী  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: