তাপপ্রবাহ নিয়ে ২৭ জেলাকে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তীব্র গরমের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২২ এপ্রিল) রাজশাহীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

2026-04-23T11:17:40+00:00
2026-04-23T11:17:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তাপপ্রবাহ নিয়ে ২৭ জেলাকে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:১৭ এএম 
সংগৃহীত ছবি
তীব্র গরমের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২২ এপ্রিল) রাজশাহীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। সেই সঙ্গে তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে ২৭টি জেলায়। হিট স্ট্রোকসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাজধানীতেও তাপপ্রবাহ বয়ে গেছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও বাড়তে পারে।

তবে ২৫ জুলাই থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। ২৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং দেশের তাপমাত্রা আরও কমতে পারে। 


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সিরাজগঞ্জে ৩৭ দশমিক ৮ ডিগ্রি, কুষ্টিয়ায় ৩৭ দশমিক ৩ ডিগ্রি, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তাপপ্রবাহের অন্য এলাকাগুলোয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   তাপপ্রবাহ  দুঃসংবাদ  আবহাওয়া  অধিদফতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: