সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিপ্রতি তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ

2026-04-23T11:36:27+00:00
2026-04-23T11:42:44+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অর্থনীতি
সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ১১:৪২ এএম
সংগৃহীত ছবি
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিপ্রতি তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে  বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী- সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে তিন হাজার ২৬৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে তিন হাজার ১৪৯ টাকা কমিয়ে দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।


এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে দুই হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দাম দুই লাখ ২ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে দুই হাজার ২১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৭১৫  টাকা, ২১ ক্যরেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে পাঁচ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যরেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে চার হাজার ৬৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে তিন হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   সোনা  কমল  ভরি  দাম  কমল 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: