ম্যাটাডোর কোম্পানির হোস্টেলে শ্রমিককে গলাকেটে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর কামরাঙ্গীরচরের লেকপাড় এলাকায় ম্যাটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেটে মো. ইয়াকুব আলী (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া

2026-04-23T13:47:02+00:00
2026-04-23T14:34:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
ম্যাটাডোর কোম্পানির হোস্টেলে শ্রমিককে গলাকেটে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৪৭ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ২:৩৪ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরের লেকপাড় এলাকায় ম্যাটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেটে মো. ইয়াকুব আলী (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইয়াকুব কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেকের পুত্র।

ম্যাটাডোর কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বজলুর রহমান জানান, রাতে খবর পেয়ে কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুবকে গলাকাটা অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে আমরা কিছুই জানি না।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   ম্যাটাডোর  কোম্পানি  হোস্টেল  শ্রমিক  হত্যা  অভিযোগ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: