শিক্ষকের বাড়িতে ডাকাতি, সরদার গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নাজিরপুরে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত চক্রের সরদার আ. আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ডাকাতির ঘটনায় ১ ডাকাত

2026-04-23T17:51:03+00:00
2026-04-23T18:10:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষকের বাড়িতে ডাকাতি, সরদার গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৬:১০ পিএম
ডাকাতির ঘটনায় জড়িত চক্রের সরদার আ. আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
পিরোজপুরের নাজিরপুরে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত চক্রের সরদার আ. আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ডাকাতির ঘটনায় ১ ডাকাত নিহত ও বাড়ির মালিকসহ ২ জন গুরুতর আহত হয়। তবে এ চক্রের বাকি ৮ সদস্য পলাতক ছিল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নাজিরপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

সংবাদ সম্মেলন তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে নাজিরপুর ও মাদারীপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও র‍্যাব-০৮ এর সহযোগিতায় মাদারীপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।


নাসরিন জাহান বলেন, ‘গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামের উজ্জ্বল বাহাদুরের বাড়িতে ৯ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। 

খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দলের অন্য সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাদের একজন গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় বাড়ির মালিক স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশকাফ আহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ডাকাত সর্দারকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফরেও অভিযান অব্যাহত আছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   শিক্ষক  ডাকাতি  সরদার  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: