শিবচরে এক দা‌খিল পরীক্ষার্থী বহিষ্কার, মামলা দায়ের

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর জেলার শিবচরে ভুয়া পরীক্ষার্থীকে দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টার ঘটনায় এক পরীক্ষার্থীতে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র

2026-04-23T17:32:38+00:00
2026-04-23T17:32:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিবচরে এক দা‌খিল পরীক্ষার্থী বহিষ্কার, মামলা দায়ের
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৩২ পিএম 
পরীক্ষা দেওয়ার চেষ্টার ঘটনায় এক পরীক্ষার্থীতে বহিষ্কার করা হয়েছে। ছবি : সময়ের আলো
মাদারীপুর জেলার শিবচরে ভুয়া পরীক্ষার্থীকে দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টার ঘটনায় এক পরীক্ষার্থীতে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

কেন্দ্র সূত্রে জানা যায়, পূর্ব খাস ফকির কান্দি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. মেহেদী হাসান (১৮)-এর পরিবর্তে মো. সাজিদ নামের এক ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখে তিনি পালিয়ে যান।


প্রায় এক ঘণ্টা পর প্রকৃত পরীক্ষার্থী মেহেদী হাসান কেন্দ্রে উপস্থিত হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার পরিবর্তে অন্য একজনকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর চেষ্টার কথা স্বীকার করেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ঘটনার সত্যতা পাওয়ার পর মেহেদী হাসানকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। পলাতক ভুয়া পরীক্ষার্থী সাজিদের পরিচয় ও ঠিকানা এখনো শনাক্ত করা যায়নি। তাকে শনাক্তে প্রশাসনের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   শিবচর  পরীক্ষার্থী  বহিষ্কার  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: