ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে

2026-04-23T17:18:26+00:00
2026-04-23T17:23:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:১৮ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৫:২৩ পিএম
ঈশ্বরদীতে সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ। ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের ছাত্রদলের সদস্যদের দেওয়া তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ করেই শিবির কর্মীরা বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর তারা কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এসময় কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় শিবির নেতাকর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন।


এদিকে ঈশ্বরদী উপজেলা ছাত্র শিবিরে দেওয়া তথ্য অনুসারে, ঈশ্বরদী সরকারি কলেজে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এজন্য কলেজ কর্তৃপক্ষ থেকে তারা অনুমতি নিয়েছিলেন। সাড়ে ১১টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। 

পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানান তারা। তবে ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে অস্বীকার করেন শিবির কর্মীরা। 

ঈশ্বরদী শহরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, ছাত্র দল ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই পক্ষই কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ছাত্রদল  শিবির  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: