খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত যুবদল নেতা

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা

2026-10-24T14:36:46+00:00
2026-10-24T14:39:08+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত যুবদল নেতা
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ২:৩৯ পিএম
মো. রামীম বিশ্বাস। ছবি : সময়ের আলো
খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামে ‘খান ব্রীকস’-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

রামীম বিশ্বাস ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং তেরখাদার পারহাজীগ্রামের বাসিন্দা।   

জেলা পুলিশের তথ্যানুযায়ী, শনিবার সকালে সেনেরবাজার-মধুপুর সড়কের উক্ত এলাকায় একটি ভ্যানে অবস্থান করছিলেন যুবদল নেতা রামীম বিশ্বাস। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে পেছন থেকে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার পাঁজরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তেরখাদা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ আলামত সংগ্রহ করে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ বিষয়ে খুলনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, অপরাধীদের শনাক্তকরণ এবং তাদের দ্রুত গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   খুলনা  দুর্বৃত্ত  গুলি  আহত  যুবদল নেতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: