তিন বছর আগে বোন, এবার একই পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা লোহার গ্রামে এ ঘটনাটি ঘটেছে।নিহতরা

2026-04-23T17:58:34+00:00
2026-04-23T17:58:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
তিন বছর আগে বোন, এবার একই পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ পিএম 
প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা লোহার গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

নিহতরা হলেন—মাঝিনা লোহার পুকুর গ্রামের এনামুল হকের বড় ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হোসেন আলী (১২) ও ছোট ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রহমত আলী (১০)। 


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্কুল থেকে ফিরে গ্রামের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রায় তিন বছর আগে তাদের একমাত্র বোনও ওই পুকুরে ডুবেই মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   বোন  পুকুরে ডুবে  ভাই  মৃত্যু  জয়পুরহাট  রাজশাহী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: