চা বিক্রেতা নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরে চা বিক্রেতা ১ নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ৩ জনকে মৃত্যুদণ্ড ও একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এসময়

2026-04-23T18:52:44+00:00
2026-04-23T18:52:44+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চা বিক্রেতা নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:৫২ পিএম 
সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ৩ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। ছবি : সংগৃহীত
জামালপুরে চা বিক্রেতা ১ নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ৩ জনকে মৃত্যুদণ্ড ও একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এসময় আদালত প্রত্যেক আসামিকে দুই লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জামালপুর পৌর শহরের খুপিবাড়ী বেলটিয়া এলাকার মৃত ছফির উদ্দিনের ছেলে বুলবুল আহমেদ(৪৫), পাথালিয়া নাওভাঙ্গার চর গ্রামের মৃত কবেজ উদ্দিনের ছেলে কালাম মাক্কু (৫০) ও পাথালিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত দুখুর ছেলে রুকু(৫৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামাল মাজারের সামনে চা-পান বিক্রেতা ওই গৃহবধূকে বুলবুল আহমেদ,কালাম মাক্কু ও রুকু পৌর শহরের খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা রুকুর সাথে ভুক্তভোগী ওই গৃহবধূকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করে।  


এতে ওই গৃহবধূ রাজি না হলে তারা তিনজন দলবদ্ধভাবে ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনার পর দিন ভুক্তভোগী নারী তার স্বামীকে পুরো ঘটনা খুলে বলে। তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলার দায়েরের দুই বছর পর, ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত তাদের তিন জনকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায় প্রদান করেন। 

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট মো. ফজলুল হক পি.পি.এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট এস এম কামরুল ইসলাম (উল্লাস)।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   চা বিক্রেতা  নারী  ধর্ষণ  মৃত্যুদণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: