শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আগামীকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন।এনসিপির কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন,

2026-04-23T19:41:53+00:00
2026-04-23T19:41:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম 
ইসহাক সরকার। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আগামীকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন।

এনসিপির কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন, শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ইসহাক সরকারের যোগদান অনুষ্ঠান হবে।

জানা গেছে, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে যাচ্ছেন। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হতে যাচ্ছেন। সরে দাঁড়াচ্ছেন বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। 

এ বিষয়ে ইসহাক সরকার বলেন, তাকে বিএনপির পক্ষ থেকে মানুষের সেবা করার সুযোগ দেওয়া হয়নি। এছাড়া অফিস দখল করে নেওয়া হয়েছে, আরও নানাভাবে হয়রানি করা হয়েছে। সকলের দোয়া চেয়ে কারও প্রতি কোনো বিদ্বেষ না রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসহাক সরকার বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল মার্কায় ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয় সর্বোচ্চ ভোটও পান ইসহাক সরকার। বিগত শেখ হাসিনার শাসনামলে ইসহাক সরকার তিন শতাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   যুবদল  ইসহাক সরকার  এনসিপি  রাজনীতি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: