সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার ঘোষিত ‘লোড ম্যানেজমেন্ট’ বা লোডশেডিং কার্যক্রম জাতীয় সংসদ ভবন এলাকা থেকেই শুরু করার প্রস্তাব দিয়েছেন জাতীয়

2026-04-23T20:53:07+00:00
2026-04-23T20:53:07+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম 
সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার। ছবি : সংগৃহীত
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার ঘোষিত ‘লোড ম্যানেজমেন্ট’ বা লোডশেডিং কার্যক্রম জাতীয় সংসদ ভবন এলাকা থেকেই শুরু করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত।

Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার তাকে ফ্লোর দেন। 

শফিকুর রহমান বলেন, মাননীয় স্পিকার, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকায় লোড ম্যানেজমেন্টের যে প্রস্তাব এনেছেন, আমি বলব মেহেরবানি করে এটি যেন সংসদ ভবন থেকে শুরু হয়। সংসদ যেন এর বাইরে না থাকে। ঢাকার অন্য অংশে যদি এক ঘণ্টা লোডশেডিং থাকে, তবে এখানেও যেন এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে।

বিরোধীদলীয় নেতা বলেন, এখান থেকে (সংসদ) যদি শুরু হয়, তবে দেশের সাধারণ জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটি ইউনিফর্ম কান্ট্রি (সমমর্যাদার দেশ) হিসেবে গড়ে তুলতে চাচ্ছি।

তার এই প্রস্তাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেন যে, সংসদ অধিবেশন তো চালু রাখতে হবে, সংসদ বন্ধ করা যাবে না। এর জবাবে বিরোধীদলীয় নেতা পুনরায় মাইক নিয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, মাননীয় স্পিকার, আমি সংসদ ভবনের কথা বলেছি, সংসদ অধিবেশন চলাকালীন সময়ের কথা বলিনি। অধিবেশনের বাইরেও সংসদ ভবনের অনেক কার্যক্রম থাকে, আমি সেই সময়ের কথা বুঝিয়েছি।


এদিন বিদ্যুৎ খাতের সমস্যা নিরসনে একটি বিশেষ কমিটি গঠনেরও প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ায় তাকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা। এই কমিটিতে সরকারি দলের পাঁচজন সদস্যের পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকেও পাঁচজন সদস্যের নাম ঘোষণা করেন ডা. শফিকুর রহমান।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   বিদ্যুৎ সংকট  লোডশেডিং  সংসদ  রাজনীতি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: