শিক্ষাক্রম আনন্দময় করতে আগামী শিক্ষাবর্ষ থেকে ৪র্থ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করছে সরকারা। এর আওতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কারাতে কিংবা দাবা, সাঁতার, অ্যাথলেটিকস এবং ব্যাডমিন্টন- এই ৭টি খেলা থাকছে। এই বিষয়ে কোনো পরীক্ষা হবে না। তবে ধারাবাহিক মূল্যায়ন হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আনন্দময় শিক্ষাঙ্গন যেহেতু তৈরি করতে চাই সেহেতু স্টোরি টেলিং বেজড লার্নিং-লার্নিং থ্রু প্লে এগুলোর ভিত্তিতে কারিকুলামে বদল আনা দরকার। এ বিষয়ে আমরা এখন আলোচনার যায়গাটাতে আছি।
এনসিটিবি বলছে, সেই সঙ্গে শিক্ষাকে আনন্দময় করতে লার্নিং উইথ হ্যাপিনেস নামে একটি বই যোগ হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ৬ষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস বই সংযুক্ত হচ্ছে। এরপর ধাপে ধাপে ৯ম শ্রেণি পর্যন্ত এই বিষয়ের বই সংযুক্ত করা হবে। সেই সঙ্গে সাধারণ শিক্ষার সাথে কারিগরির সংমিশ্রনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জেডআই