প্রেমিকের বাসায় প্রেমিকা খুন

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল নগরীতে প্রেমিকের বাসায় সাজনিদা কবির আনিকা নামের যুবতী খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি

2026-04-23T23:57:26+00:00
2026-04-23T23:57:26+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রেমিকের বাসায় প্রেমিকা খুন
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ পিএম 
সাজনিদা কবির আনিকা। ছবি : সংগৃহীত
বরিশাল নগরীতে প্রেমিকের বাসায় সাজনিদা কবির আনিকা নামের যুবতী খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম শহরের বগুড়া রোডের রাফি মঞ্জিল নামক বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগেই প্রেমিক যুবক মইনুল ইসলাম হিমু (৩০) পালিয়ে গেছেন। 

শহরের অভ্যন্তরে বহুতল ভবনের ফ্ল্যাটে এই খুনের ঘটনা বাসিন্দাদের আতঙ্কিত করেছে। 

পুলিশ এবং বিভিন্ন সূত্র জানিয়েছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পেগাসিয়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য মহসিন কবিরের মেয়ে সাজনিদা কবির আনিকার সাথে ঝালকাঠির কাটপট্টির মিল্টন আকনের ছেলে মইনুল ইসলাম হিমুর প্রেমের সম্পর্ক ছিল। সানজিদা মাঝে মধ্যেই হিমুর বরিশালের বগুড়া রোডের ওই বাসায় আসা-যাওয়া করতেন। রাফি মঞ্জিলের ৬ তলার এই ফ্ল্যাটটিতে হিমুর বৃদ্ধ মাও বসবাস করেন।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আনিকা হিমুর বাসায় আসেন। বিকেল ৩টার দিকে থানায় খবর যায় হিমু তার প্রেমিকাকে হত্যা করে পালিয়ে গেছে। এই খুনের ঘটনার পর প্রেমিক হিমুর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের মধ্যেকার সম্পর্কের তিক্ততা নিয়ে যুবতীকে হত্যা করা হতে পারে। সেক্ষেত্রে তাকে শ্বাসরোধ করে খুন করার একটি সন্দেহ করা হচ্ছে। কিন্তু অভিযুক্ত মইনুলকে আটক বা ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।

কোতয়ালি থানার ওসি আল-মামুন উল ইসলাম জানান, যুবতীর মৃত্যুর ঘটনাটিকে প্রাথমিকভাবে খুন হিসেবে বিবেচনা করা হয়েছে। তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত তরুণীর প্রেমিক মইনুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান ইতোমধ্যে শুরু করেছে।

সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   প্রেমিক  বাসা  প্রেমিকা  খুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: