মঞ্চে ‘আলোর মিছিলে ভালোবাসা’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদের (ক্রীসকপ) উদ্যোগে ব্রিগেডিয়ার সবিহউদ্দিন আহম্মেদ মিলনায়তনে সম্প্রতি মঞ্চস্থ হয়েছে নাটক ‘আলোর

2026-04-24T07:29:21+00:00
2026-04-24T07:29:21+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
মঞ্চে ‘আলোর মিছিলে ভালোবাসা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:২৯ এএম 
নাটক মঞ্চায়ন শেষে মেজর জেনারেল এসএম জিয়া-উল আজিমের সঙ্গে অন্যরা। ছবি : সময়ের আলো
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদের (ক্রীসকপ) উদ্যোগে ব্রিগেডিয়ার সবিহউদ্দিন আহম্মেদ মিলনায়তনে সম্প্রতি মঞ্চস্থ হয়েছে নাটক ‘আলোর মিছিলে ভালোবাসা’। 

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আরইবির কর্মচারী মোশারফ হোসেন মারুফ। নাটকে গ্রামীণ পটভূমিসহ আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির যোগসাজশে জনবান্ধব গ্রাহকসেবা কীভাবে নিশ্চিত করা যায় তা তুলে ধরা হয়েছে। 

নাটকে নায়ক চরিত্রটা চিত্রায়ণ করা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির একজন আদর্শ লাইনম্যান ঘিরে এবং একটি বিশেষ শিশু চরিত্রে অভিনয় করেছে মোশারফ হোসেন মারুফের ছেলে আব্দুল্লাহ ইয়ামিন। 

নাটকটির কাহিনিটি চিত্রায়িত হয়েছে– আরইবি ও পবিসের সুনাম ক্ষুণ্ন করে কোনো একটা মহল ঘিরে। গ্রাহকদের মিষ্টি কথায় ভুল বুঝিয়ে টাকা হাতিয়ে নেয় একটা চক্র। পল্লী বিদ্যুতের নাম ভাঙিয়ে চলে তাদের রমরমা ব্যবসা। সেই ব্যবসায় লাল বাতি জ¦ালিয়ে দেয় খুদে অভিনেতা আব্দুল্লাহ ইয়ামিন।

পেশাদার কোনো অভিনয়শিল্পী নাটকে উপস্থিত না থাকলেও দর্শকদের মুগ্ধ করেছে ‘আলোর মিছিলে ভালোবাসা’। 

নাটক মঞ্চায়নে দর্শকদের মাঝে উপস্থিত ছিলেন– বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়া-উল আজিম, ক্রীসকপের সভাপতি ও সদস্য (অর্থ) ড. নাজমুস সায়াদাত। আরও উপস্থিত ছিলেন আরইবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর দফতরের কর্মকর্তা, কর্মচারীরা।

এফআর


  বিষয়:   মঞ্চ  আলোর মিছিলে ভালোবাসা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: