সন্ত্রাস দমন মামলায় আসামি দশম শ্রেণির শিক্ষার্থী

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার নাঙ্গলকোটে সন্ত্রাস দমন আইন মামলায় কামরুজ্জামান নাদিম (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এতে আত্মগোপনে থাকায় চলমান

2026-04-24T15:25:06+00:00
2026-04-24T16:29:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সন্ত্রাস দমন মামলায় আসামি দশম শ্রেণির শিক্ষার্থী
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:২৫ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৬ ৪:২৯ পিএম
কামরুজ্জামান নাদিম। ছবি : সময়ের আলো
কুমিল্লার নাঙ্গলকোটে সন্ত্রাস দমন আইন মামলায় কামরুজ্জামান নাদিম (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এতে আত্মগোপনে থাকায় চলমান এসএসসি/দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছে না সে।

নাদিম নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ও নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল তুলা পুকুরিয়া হাজী বাড়ির আব্দুর রশিদের ছোট ছেলে।

জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সন্ত্রাস দমন আইনে করা একটি মামলার ২৪ নং আসামি করা হয় নাদিমকে। দশম শ্রেণির টেস্ট পরীক্ষার আগেরদিন রাতে পুলিশ নাদিমকে গ্রেফতার করতে তার বাড়িতে যায়। টের পেয়ে সে পালিয়ে যায়। এরপর থেকে আত্মগোপনে থাকায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে সে। 


নাদিমের মা ফাতেমা বেগম বিউটি বলেন, পুলিশ হয়রানির উদ্দেশ্যে তার ছেলেকে মামলার আসামি করে। এতে পরীক্ষায় অংশ নিতে না পারায় তার জীবনের ইতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত মামলা প্রত্যাহার করে তার ছেলের উজ্জ্বল জীবন গড়তে অনুরোধ করেন তিনি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি আমার স্মরণে নেই। তবে সে যদি পরীক্ষার্থী হয়, তাহলে আদালতের অনুমতি নিয়ে পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সন্ত্রাস দমন  মামলা  মাদ্রাসা শিক্ষার্থী  আসামি  হয়রানি  কুমিল্লা  নাঙ্গলকোট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: