চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

ফেসবুকে ‘ইলিশের বাড়ি চাঁদপু’-সহ বিভিন্ন মুখরোচক নামে পেজ খুলে কম দামে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের চার

2026-04-24T17:26:36+00:00
2026-04-24T17:26:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম 
নড়াইলে গ্রেফতার ইলিশ চক্রের চার সদস্য। ছবি : সময়ের আলো
ফেসবুকে ‘ইলিশের বাড়ি চাঁদপু’-সহ বিভিন্ন মুখরোচক নামে পেজ খুলে কম দামে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে নড়াইল সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন, নড়াইল সদর থানার মির্জাপুর গ্রামের মো. আকাশ শেখ (২০), মো. ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) ও মো. লিমন মোল্যা (২২)।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ এবং ‘অনলাইন পণ্য বিক্রয়’ নামক ছদ্মনামী ফেসবুক পেজ পরিচালনা করে আসছিল। এসব পেজে তারা চাঁদপুরের আসল ইলিশ নামমাত্র মূল্যে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাধারণ ক্রেতাদের প্রলুব্ধ করত। বিশ্বাস অর্জনের পর ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা (বিকাশ বা নগদে) হাতিয়ে নিয়ে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।


সম্প্রতি এক ভুক্তভোগী নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের নিকট এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় ইউনিটের ইনচার্জ জনাব মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই জয়নুল আবেদীন, এসআই রাজেশ কুমার দাস এবং ডিবি পুলিশের এসআই সাব্বির শেখের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হন।

জব্দ সরঞ্জাম, গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ভুয়া নামে নিবন্ধিত ১৩টি সিম কার্ড এবং টাকা লেনদেনের ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।

পুলিশ জানায়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অসংখ্য মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন জানিয়েছেন, অনলাইন কেনাকাটায় সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে এবং জেলা পুলিশ এ ধরনের সাইবার অপরাধীদের দমনে আপসহীনভাবে কাজ করে যাবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   চাঁদপুরের ইলিশ  অনলাইন  প্রতারণা চক্র  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: