হবিগঞ্জের নবীগঞ্জে সদর ইউনিয়নের হালিতলার বড়ইকান্দি গ্রামে তছর মিয়া (৭০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ঘটনাস্থল থেকে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৯ সন্তানের জনক তছর ও তার ছেলেদের সঙ্গে প্রায়ই জমিজমা নিয়ে ঝগড়াঝাটি হত। বৃহস্পতিবার রাতে এক ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাতে খাওয়া দাওয়া করে তছর নিজ ঘরে শুয়ে পড়েন।
সকালে বেলা বাড়ায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। এতে ভেতর থেকে তার কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন গলায় গামছা দিয়ে ভেন্টিলেটরের সঙ্গে ঝুলন্ত মরদেহ। পরে বিষয়টি নবীগঞ্জ থানায় জানানো হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, পুলিশ ছায়া তদন্ত করছে। শুরুতে পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য চাপাচাপি করছিল। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।
সময়ের আলো/জোই