জ্বালানি সংকটের পেছনে সিন্ডিকেটের হাত রয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানি সংকট নিয়ে সরকারকে খোলাসা করতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সিন্ডিকেট

2026-04-24T18:10:52+00:00
2026-04-24T18:10:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
জ্বালানি সংকটের পেছনে সিন্ডিকেটের হাত রয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানি সংকট নিয়ে সরকারকে খোলাসা করতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সিন্ডিকেট আছে কি না, তা জনগণকে অবশ্যই জানাতে হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।

 নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জ্বালানি সংকট ও তেলের পাম্পে দীর্ঘ লাইনের পেছনে সিন্ডিকেটের হাত রয়েছে। সরকার যদি এই সিন্ডিকেটকে দমাতে না পারে, তাহলে এনসিপি সিন্ডিকেট দমন করতে মাঠে নামবে।


সোশ্যাল সেফটি নেটের আওতায় সরকারের কার্ড দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তবে এই অর্থের উৎসের ব্যাপারে যথাযথ ব্যাখ্যা দিতে হবে। মুদ্রাস্ফীতি না কমিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার গোপনে নোট ছাপাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার শাহবাগ থানার ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি গণতান্ত্রিক ক্যাম্পাস চায়। তিনি আরও জানান, এনসিপি এখন তৃণমূলে ছড়িয়ে পড়ছে এবং সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   জ্বালানি সংকট  সিন্ডিকেট  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: