ডাকাতি করে চলে যাওয়ার সময় আটক ৪

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

আরও পড়ুনগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডাকাতি করে চলে যাওয়ার সময় চার ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত

2026-04-24T19:51:38+00:00
2026-04-24T19:51:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ডাকাতি করে চলে যাওয়ার সময় আটক ৪
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:৫১ পিএম 
কোটালীপাড়া থানা। ছবি : সংগৃহীত
আরও পড়ুনগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডাকাতি করে চলে যাওয়ার সময় চার ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শীব শংকর কর্মকার প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। স্থানীয় সিকিরবাজার এসে পৌঁছালে একটি মাইক্রো বাস থেকে চার জন ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা চিৎকার করে মানুষ ডাকেন।

এদিকে ডাকাতরা গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক ধরে আগৈলঝাড়ার দিক পালিয়ে যাওয়ার সময় কৃষ্ণ কর্মকারের পরিবারের লোকজন পয়সারহাটের ব্যবসায়ীদের সঙ্গে যোগযোগ করলে তারা মাইক্রোটির গতিরোধ করে। এ সময় ডাকাত দল সড়ক পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়ার দিকে গেলে দুই দিকের লোকজন মিলে ডাকাতদের আটক করতে সক্ষম হয়।


আটক ডাকাতরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের রবিউল ঢালি (২৫), বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ দুধাল গ্রামের ইলিয়াছ (৩২), একই ঠিকানার পারভেজ (৩৩), বরগুনা জেলার বামনা উপজেলার (৩৮)। আটকরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে শুক্রবার (২৪ এপ্রিল) ডাকাতদের বক্তব্য অনুযায়ী কোটালীপাড়া থানা পুলিশ রামশীল ইউনিয়নের মুশরিয়া স্লুইসগেটের পাশ থেকে র‍্যাবের পোশাক, হাতকরা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে কোটালীপাড়ায় মামলা হয়েছে। ডাকাতদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   কোটালীপাড়া  গোপালগঞ্জ  ডাকাত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: